যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, সিপিবির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:১৭ পিএম
সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, সিপিবির বিক্ষোভ

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টু। সমাবেশ পরিচালনা করেন মুহিবুল্লাহ মুহিব।

সমাবেশে বক্তৃতা করেন সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন, রাশেদ খান প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে অবস্থান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপন মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মান এবং জাতীয় মর্যাদার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছে। প্রকৃতপক্ষে তারা স্বাধীন বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)