যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৭:৫৮ পিএম
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক আলি আহমদ, সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর ইউএনও মেহেরুন্নেছা, তথ্য অফিসার পাভেল দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, সংবর্ধনা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন।

সভায় দিবস দুটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন