যশোর, বাংলাদেশ || বুধবার, ১৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুধ পানের সময় শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৮:০৫ পিএম
দুধ পানের সময় শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু

মায়ের দুধ পানের সময় শ্বাসনালিতে আটকে আরহান সরদার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুর দাদা ও দৈনিক আমার দেশ–এর লোহাগড়া উপজেলা প্রতিনিধি সরদার রইস উদ্দীন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে তার ছেলে মো. অন্তিক সরদারের এক বছর বয়সী ছেলে আরহানকে তার মা দুধ পান করাচ্ছিলেন। এ সময় শিশুটির শ্বাসনালিতে দুধ আটকে যায়। দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার বাদ আসর আমাদা মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন