যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘দক্ষতা ও পরিশ্রমের বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৯:১৬ পিএম
‘দক্ষতা ও পরিশ্রমের বিকল্প নেই’

‘জীবনে সফলতা অর্জনে দক্ষতা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা গ্রহণে সচেষ্ট হতে হবে।’

বুধবার (২২ জুলাই) বিকেলে যশোরে মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভারদের দুদিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

তিনি বলেন, সমাজ ও পরিবারে নারীর অবদান অনস্বীকার্য। তাই নারীদের পিছিয়ে থাকলে চলবে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠন রাইটস যশোর অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নধর্মী কাজ করে থাকে।

এ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিজেদের উন্নয়নের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, নারীদের জন্য ব্যাংক হিসাব খুলতে কোনো টাকা লাগে না। তাই ব্যাংকিং সেবা গ্রহণে নারীদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভাররা অংশ নেন।

দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

দুদিনব্যাপী প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম, কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি, তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান, সোশ্যাল মবিলাইজার বিপ্লব রাহা এবং সাইকো-সোশ্যাল কাউন্সেলর তহমিনা আক্তার।

সারভাইভাররা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তাদের জীবন ও জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

তারা বিভিন্ন ট্রেডে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)