যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একশ’ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৭:৫৫ পিএম
একশ’ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ এবং অসহায় মানুষের স্বাবলম্বী করতে যশোরে একশ’ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেছে গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস)।

একইসঙ্গে দুস্থ ও কর্মহীন কয়েকজনকে নগদ অর্থ, শিক্ষাবৃত্তি, ভ্যানগাড়ি, ব্যবসায়িক উপকরণসহ অন্যান্য সহায়তা করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে সংস্থার বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ ও সমাজকল্যাণমূলক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

উদ্বোধন করেন সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। সভাপতিত্ব করেন সংস্থার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. আনিসুর রহমান মুকুল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, খাতা ও কলম বিতরণ করা হয়। এছাড়া দুইজন কারিগরি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। একইসঙ্গে একজন অসহায় ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি, তিন বেকার নারীকে ব্যবসায়িক উপকরণ, একজন প্রতিবন্ধীকে তার রিকশা মেরামতের জন্য নগদ অর্থ এবং এক অসহায় নারীকে ভাঙা ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)