যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৯:৩০ পিএম
পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা

খুলনার পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন উপলক্ষ্যে 'ইন্টারফেস সভা' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সিভিএ কার্যকারী দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ মো. বিল্লাল হুসাইন ও এমসি শেখ শওকত হোসেন।

সভায় স্বাগত বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।
সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্শিয়া জোয়ানা হালদার, রিনি মাগদালিনা পাড়ৈসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)