যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কমেছে জিপিএ-৫ ও পাসের হার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১১:৩২ এ এম
কমেছে জিপিএ-৫ ও পাসের হার

Subornovumi ফাইল ছবি ছবি:

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ।

অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ফলে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হয়েছে। সকাল সোয়া ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ফলাফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বছরের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই সূচকেই গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ফলে এবারের এসএসসি ফলাফলে শিক্ষার্থীদের সাফল্যের চিত্রে গত বছরের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)