স্টাফ রিপোর্টার
, যশোর
উচ্চতর ডিগ্রি অর্জন করে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় অর্ক রহমান। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে সে।
অর্ক রহমান যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ের বাসিন্দা ব্যবসায়ী তৌফিক উর রহমান অপু ও সাবিনা ইয়াসমিনের একমাত্র ছেলে। সে যশোর জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
অর্ক জানায়, উচ্চশিক্ষা গ্রহণ করে একজন প্রকৌশলী হওয়া তার স্বপ্ন। ভবিষ্যতে দেশের মানুষের সেবা করতে চায় সে।
অর্কের বাবা তৌফিক উর রহমান অপু ছেলের সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।