যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৮:০৯ পিএম
জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস, এম, হোসেন আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। সব বোর্ডে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার থেকে বৃত্তি পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে অর্থাৎ ৮ ডিসেম্বর বাংলা (বিষয় কোড ১০১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি (বিষয় কোড ১০৭), ১৩ ডিসেম্বর রোববার গণিত (বিষয় কোড ১০৯), ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান (বিষয় কোড ১২৭) এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (বিষয় কোড ১৫০)।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং দুপুর ১টায় শেষ হবে।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস, এম, হোসেন আলী বলেন, বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)