যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৫ পিএম
পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে এবং পাঁচজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪ জন বৃত্তি অর্জন করে, যা বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের সাফল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলার এস এম তৈয়বুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান।

বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. আল আমিন হুসাইন ও পম্পা বৈরাগী। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমীর সুলতানা রিমি, শাহানা ইয়াছমিন, ঝরনা খাতুনসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবার দোয়া কামনা করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)