যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অণুজীব দিবস উপলক্ষে যবিপ্রবির মাসব্যাপী আয়োজন

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৫ পিএম
অণুজীব দিবস উপলক্ষে যবিপ্রবির মাসব্যাপী আয়োজন

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগ মাসব্যাপী বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এন্টিবায়োটিক রেজিস্টেন্স' সচেতনতা ক্যাম্পেইনের প্রচার কার্যক্রম শুরুর মধ্যদিয়ে এই ধারাবাহিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কার্যক্রমের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট হস্তান্তর করেন এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হাসান, উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
 
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইয়ারুল কবির এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এন্টিবায়োটিক রেজিস্টেন্স সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে অণুজীববিজ্ঞান বিভাগের এই মাসব্যাপী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। আশা করি এই আয়োজন শিক্ষার্থীবৃন্দ ও সর্বসাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।’ একই সাথে তিনি মাসব্যাপী নেওয়া সকল কর্মসূচির সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।
 
বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজি (বিএসএম) এবং জাস্ট-মাইক্রোবায়োলজি ক্লাবের সার্বিক সহযোগিতায় আগামী ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যশোরের স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এন্টিবায়োটিক রেজিস্টেন্স সচেতনতা ক্যাম্পেইন চালানো হবে। পাশাপাশি স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের। ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে আয়োজিত হবে শোভাযাত্রা ও বিশেষ প্রদর্শনী, যেখানে বিভাগের নানা গবেষণা, উদ্ভাবন ও অর্জন জনসাধারণের সামনে তুলে ধরা হবে।
 
ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় জাতীয় কনফারেন্স নেক্সটজেন মাইক্রোবায়োলজি,  যেখানে জীববিজ্ঞানের নতুন গবেষণা, আধুনিক ভাবনা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য বিজ্ঞানীরা। সবশেষে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগিতায় ‘এডভান্সড মাইক্রোস্কপি ও অ্যাডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা প্রত্যক্ষ হ্যান্ডস-অন প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)