যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবির ১৯ শিক্ষার্থী বিচারক হওয়ার সুপারিশপ্রাপ্ত

ইবি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৯ পিএম
ইবির ১৯ শিক্ষার্থী বিচারক হওয়ার সুপারিশপ্রাপ্ত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার (১৮তম) চূড়ান্ত ফলাফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাদের মধ্যে আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চারজন এবং আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

বুধবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফলে ইবির ১৯ শিক্ষার্থীর বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি জানা যায়।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. আসিফ ইসলাম, শফিক শোভন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন খান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, অ্যাড. শাকির আলম, অ্যাড. মেহবুবা মোহিনী, মো. রাফিকুজ্জামান, মো. আনোয়ার হোসেন (৩৪ তম) ও অ্যাড. ইয়াসমিন খাতুন এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. লিখন ইসলাম ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আমজাদ হোসেন রয়েছেন।

অন্যদিকে, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সুপারিশপ্রাপ্তরা হলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এ.এইচ. হাবিব ও তৌহিদুল ইসলাম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকনুজ্জামান রাইহান।

এছাড়া আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সারাদেশে ২৬তম স্থান অর্জন করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)