যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে শামসুল হুদা খাঁন কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:৩০ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:৩৯ পিএম
মহেশপুরে শামসুল হুদা খাঁন কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

ঝিনাইদহে মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর শামসুল হুদা খাঁন কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সকালে কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মেহেদী হাসান রনি বলেন, ‘শামসুল হুদা খাঁন কলেজ এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে প্রতিষ্ঠানের শিক্ষার সুপরিবেশ বজায় রাখা, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।’

দল-মতনির্বিশেষে এই কলেজকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

কলেজের অধ্যক্ষ এবিএম শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন, আজমপুর ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কলেজটির আগের অর্জিত সাফল্য তুলে ধরেন এবং এর ভবিষ্যৎ উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। শামসুল হুদা খাঁন কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)