যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় তাঁতিদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৮:২৩ পিএম
খুলনায় তাঁতিদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হুমায়ুন কবির তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।

নিহতের ভাইপো সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

সোনাডাঙ্গা থানা এবং খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)