যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারবিরোধী স্লোগানের অভিযোগে

যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৮ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৮ জন গ্রেপ্তার

যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত রবিবার মামলার পর ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

নতুন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—যশোর উপশহর সি-ব্লকের আবুল এহসান সুজন, শহরতলীর খোলাডাঙ্গার শহিদুল গাজী, সদর উপজেলার বাহাদুরপুর স্কুলপাড়ার গাজী মাসুদ, রঘুরামপুর গ্রামের মাসুদ রানা, বড় মেঘলা গ্রামের জিয়াউর রহমান, বানিয়ারগাতি গ্রামের জামাল হোসেন এবং হামিদপুর গ্রামের ইলিয়াস হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে ডিউটিরত অবস্থায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেড় থেকে দুই শত নেতাকর্মী লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন।

এ সময় তারা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি শহিদুল গাজীকে সরাসরি এবং সন্দেহভাজন হিসেবে অপর সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)