যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:০৭ পিএম
সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা

সাতক্ষীরায় নয়টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় যুব ও ওস্তাদদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের একটি হলরুমে আয়োজিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিসিডিবির টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী ও মাঠ সংগঠক রিপন বাড়ুই।

সিসিডিবির বাস্তবায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কার্ক ইন অ্যাক্টির অর্থায়নে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে মোট ৮৪ জন যুবক-যুবতী অংশ নিচ্ছেন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় রয়েছেন ৪৪ জন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)