স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সম্পূর্ণ প্রশাসনিক কারণে ইন্সপেক্টর নুরুজ্জামানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।