যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ২৬ হাজার

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি পত্রের ফল চ্যালেঞ্জ করেছেন। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়। ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর থেকে খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৭ নভেম্বর। তবে সার্ভারজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় এক দিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, এবার ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। সময় কম থাকলেও নির্ধারিত ২৩ নভেম্বরই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।

তিনি জানান, ২০২৫ সালে ২০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী ৩৬ হাজার ২০৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। পরে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ১৭ হাজার ৫১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৯৪৪ জন অকৃতকার্য হন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)