যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবির সমাবর্তনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন

ইবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৪:২১ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৪:৪১ পিএম
ইবির সমাবর্তনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ নভেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

জানা যায়, সমাবর্তনের রেজিস্ট্রেশন উপকমিটির উদ্যোগে গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে পূর্ণাঙ্গ অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল (https://convocation.iu.ac.bd) প্রস্তুত করা হয়েছে। পোর্টালটি আগামী ১০ নভেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটরা ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, মূল রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের সাড়ে চার হাজার টাকা দিতে হবে। এর বাইরে স্নাতক সনদ ফি ৫০০ টাকা, মাস্টার্স সনদ ফি ৭০০ টাকা, এমফিল সনদ ফি দেড় হাজার টাকা এবং পিএইচডি সনদ ফি দুই হাজার টাকা। এ ছাড়া সান্ধ্যকালীন কোর্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সাড়ে পাঁচ হাজার টাকা এবং মাস্টার্স (সান্ধ্যকালীন) সনদ ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পোর্টাল উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রীস আলী বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমাদের সমাবর্তন অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই সমাবর্তন সফল করতে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সবাইকে বর্তমানের চেয়ে একটু বাড়তি পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা ও সুনাম সবার কাছে আরও বাড়বে।’

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের সমাবর্তন ফি এক ধাপ কমানো হয়েছে। সেই সঙ্গে সান্ধ্যকালীন ডিগ্রিধারীদেরও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি গতকালের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে ‘

তিনি বলেন, পাশাপাশি মাস্টার্স ও ইভনিং প্রোগ্রামের ক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরিবর্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষকে শেষ বছর হিসেবে ধরা হয়েছে। অনার্সের ক্ষেত্রে ২০১২-১৩ শিক্ষাবর্ষ এবং কিছু বিভাগের সনদ প্রদানে জটিলতার কারণে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

আগামী ২ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ১০ নভেম্বর থেকে সবার জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হচ্ছে। এ ছাড়া ছবি আপলোডের ক্ষেত্রে শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে পোর্টালে পরিষ্কার নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান তিনি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)