ব্যবহার হবে না ইভিএম...
সুবর্ণভূমি ডেস্ক
সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আখতার আহমেদ বলেন, আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে ইভিএম নিষ্পত্তির বিষয়ে নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ ছাড়া ছয় বছর বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে কমিশন বলেও জানান তিনি।
ইসির পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের নির্বাচনের ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।