যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ পিএম
ঝিকরগাছায় সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা

সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টায় ঝিকরগাছা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. রুহুল আমিন সুজন।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, আলী হোসেন লাল্টু, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, ফারুক হোসেন, মীর আফরোজ মনা, সাজ্জাদুল আলম লিটন, ইমরান রেজা খোকন, তারিক মোহাম্মদ, মিজানুর রহমান মিজান প্রমুখ।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, তরিকুল ইসলাম, আইয়ুব হোসেনসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন মোবারকপুর জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)