যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৩:০৪ পিএম
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি

নড়াইলের লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি লোহাগড়া শহরের সিঅ্যান্ডবি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল মোল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ ও সহসভাপতি মো. নায়েব আলী।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। সেই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ভোটের অধিকার ও জনগণের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)