যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নার্গিস বেগম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:১৬ পিএম
জাতীয় ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা জাতীয় ঐক্য নষ্ট করে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

জনগণ দেশের পরাজিত শক্তিকে কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না। জাতীয় ঐক্যও বিভক্ত হতে দেবে না।

তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশকে একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা দেখে ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল।

খালেদ মোশাররফ গংদের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অনিরাপদ-সিপাহি-জনতা তা উপলব্ধি করেছিল।

জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বুঝতে পেরেছিলেন, বিপদ তাদের কাছ থেকেই, যারা মুক্তিযুদ্ধের সময় বন্ধুর ছদ্মবেশে এ দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

এ কারণে আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ করতে তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন।

বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক, আধিপত্যবাদী শক্তি তা মেনে নিতে না পেরে জিয়াউর রহমানকে হত্যা করে।

তিনি আরও বলেন, এ দেশের মানুষ কোনো বহিঃশক্তির কাছে মাথা নত করেনি। জাতীয় ঐক্যের মাধ্যমেই দেশবিরোধী শক্তিকে বিদায় করা হয়েছে।

কিন্তু এখন ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন, সেই ঐক্য বিনষ্ট করতে ফ্যাসিস্টদের অনুচরেরা তৎপর রয়েছে।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগও প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত। এই বিষধর সাপকে গর্ত থেকে মাথা তুলতে দেওয়া যাবে না।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, জিয়াউর রহমানের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আদর্শ ধারণ করে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা কৃষক দলের সদস্যসচিব শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)