যশোর, বাংলাদেশ || শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:০০ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৩:২২ পিএম
যবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প, রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ডা. এম আর খান মেডিকেল সেন্টারে দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার শিক্ষা দর্শন: প্রেক্ষিত ৭ নভেম্বর' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য আমাদের জাতীয় রাজনীতি ও মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এই দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেম। ইতিহাসের সঠিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তিনি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সংকটকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমেই মূলত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুনভাবে সুরক্ষিত হয়েছিল।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আলোচনা সভা শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আকরামুল ইসলাম।

অধ্যাপক ড. জিয়াউল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিক্ষার্থী সালেক খান ও আলেয়া জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)