যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার

খুবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৬:৫৬ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৭:৪৮ পিএম
ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার

‘শিক্ষাবিদ ও সাংবাদিক কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্ম: দিক ও দর্শন’ শীর্ষক সেমিনার খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন ও বাংলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর অ্যাকাডেমিক ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খাঁন। তিনি বলেন, কাজী ইমদাদুল হক খুলনার পাইকগাছার সন্তান। তৎকালীন বাঙালি মুসলমানের কুসংস্কার, শিক্ষাহীনতা ও পশ্চাৎপদতার বিষয়গুলোকে তিনি সুন্দরভাবে তার সাহিত্যকর্মে ফুটিয়ে তোলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী।

আলোচনা করেন বাংলা অ্যাকাডেমির গ্রন্থাগারিক আসাদ আহমেদ। তিনি বলেন, কাজী ইমদাদুল হকের সাহিত্য ও তার অবদান আলোচনার মাধ্যমে জ্ঞানচর্চা, গবেষণা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসার ঘটাতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা ও সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস।

প্রবন্ধে বলা হয়, কাজী ইমদাদুল হকের সাহিত্য ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজের জীবন, শিক্ষা ও আত্মপরিচয়ের সংকটকে গভীরভাবে তুলে ধরে। তার রচনা সাহিত্যকে সামাজিক পরিবর্তন, সংস্কৃতি নির্মাণ এবং ক্ষমতার কাঠামো বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করে। আব্দুল্লাহ উপন্যাসের মাধ্যমে কাজী ইমদাদুল হক তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, শিক্ষার অভাব ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেন। একইসঙ্গে তিনি শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বিবৃত করেছেন।

বাংলা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাকিলা আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল প্রমুখ আলোচনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)