পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবন সুরক্ষা প্রকল্প, রূপান্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির মোট ১৮০টি বৃক্ষের চারা তুলে দেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০টি করে চারা প্রদান করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির আরও ২০টি বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মো. রাকিবুল ইসলাম, ছন্দা সুলতানা, কৃষ্ণা চক্রবর্তী, ফয়সাল সরদার, তানিয়া রহমান, তানজীলা আফরীন, সদস্য ইমা খাতুন, সুইটি হাসনাত, শ্যামল বালা, সোহাগ হোসেন, হৃদয় হোসেন প্রমুখ।