যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাছের চারা বিতরণ করেছে কেশবপুর কৃষি অফিস

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৬:২৫ পিএম
আপডেট : সোমবার, ২২ জুন,২০২৬, ০২:৩০ এ এম
গাছের চারা বিতরণ করেছে কেশবপুর কৃষি অফিস

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় চার হাজার বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করেছে। এ উপলক্ষে রোববার (২১ জুন) বিকেলে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে তিনি তিন হাজার ৯৭০টি চারা বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, মৎস্য অফিসার সুদীব বিশ্বাস ও উপাজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস ও পৌর জামায়াতের আমির জাকির হোসেন প্রমুখ।

দোরমুটিয়া ঈদগাহ, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, বায়সা মাধ্যমিক বিদ্যালয় চত্বর, হিজেলতলা হাফিজিয়া মাদরাসা, মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও মধ্যকুল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২০টি প্রতিষ্ঠানে এসব গাছের চারা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)