যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০৮:৪৭ পিএম
শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহত নুর দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নুর ইসলাম নৌকায় করে মাছ ধরছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখে আশপাশে থাকা অন্য জেলেরা ঘটনাস্থলে গিয়ে নুরকে উদ্ধার করেন। পরে হরিনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টি নেই। বজ্রপাতে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)