যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

বজ্রপাতে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে আসাদ নামে (৪২) এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বলিয়ারপুর দরগাতলার মাঠে এই বজ্রপাত হয়।

নিহত আসাদ বলিয়ারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আসাদ দরগাতলার মাঠে কাজ করছিলেন। এমন সময় আকাশে মেঘ ও পরে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে কৃষক আসাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)