যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৯:২৬ পিএম
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে চুয়াডাঙ্গা সদরের ছোটশলুয়া গ্রামে শের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শের আলী গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)