যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাইটস যশোরের সারভাইভার লিডারদের প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৯:৩০ পিএম
রাইটস যশোরের সারভাইভার লিডারদের প্রশিক্ষণ

মানবাধিবকার সংস্থা রাইটস যশোরের উদ্যোগে সারভাইভার লিডারদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টিটিসি যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গাজী ইকফাত মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন টিটিসি যশোরের সিনিয়র ইন্সপেক্টর আজিজুর রহমান।

আজিজুর রহমান বলেন, নিয়ম না মেনে, দক্ষতা অর্জন না করে কেউ যাতে বিদেশ গমন না করে লিডার সারভাইভার হিসেবে বিষয়টি দেখার জন্য তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান।

বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করেন রাইটস যশোরের আশ্বাস প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলাম। সেশন পরিচালনা করেন সোশ্যাল মবিলাইজার বিপ্লব রাহা, লিডার সারভাইভার কবির হোসেন, শরিফা ইয়াসমিন এবং নার্গিস পারভীন।

প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের ২০জন লিডার সারভাইভার অংশগ্রহণ করেন। সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন কেস ম্যানেজার কৃষ্ণা সাহা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)