চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের সাথে মোটসাইকেলের সংঘর্ষে এর দুই আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। আহত মোটরসাইকেল আরোহিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে পৌছেছি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে তিনজন ছিল। তাদের মধ্যে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার এবং অন্যান্য আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আরো বিস্তারিত পরে জানানো যাবে।’
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাওয়া মহানন্দা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে কাটা পড়ে ওই দুজন নিহত হয়েছেন। দুজনই পুরুষ। তাদের পরিচয় পাওয়া যায়নি।