স্টাফ রিপোর্টার
, যশোর
এ বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জিএস করিম সাওম। যশোরের দাউদ পাবলিক স্কুল থেকে সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল।
যশোর উপশহরের বাসিন্দা সাওমের বাবা ড. মো. আব্দুর রউফ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও মা ফারজানা নাসরিন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার।
মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখে সাওম। তার বাবা-মাও তাকে সেই লক্ষ্যে গড়তে চান।