যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সব মাদরাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১১:১৯ পিএম
সব মাদরাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে দেশের সব স্তরের মাদরাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৬ জুলাই স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১২ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার আলোকে এ আদেশ জারি করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বোর্ডের আওতাধীন দেশের সকল স্তরের মাদরাসায় (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) জুলাই শহিদদের স্মরণে আগামী ১৬ জুলাই সুবিধাজনক সময়ে একটি বিশেষ স্মরণসভা ও শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)