যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৪:৫৬ পিএম
ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

চব্বিশের জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

বুধবার (২২ জুলাই) দুপুরে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের হয়। ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন বলেন, ‘জুলাই-আগস্টে যেভাবে রক্ত ও জীবনবাজি রেখে মানুষ রাজপথে নেমেছিল, আজও ঠিক সেই চেতনা নিয়ে উপস্থিত হয়েছে। নির্বাচনের আগে সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন সরে আসছে। আমরা আন্দোলনের মাধ্যমে যেমন পরিবর্তন এনেছি, তেমনি রাজপথে থেকেই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে। বিচার না হওয়া পর্যন্ত নতুন প্রজন্ম ও জুলাই-যোদ্ধারা রাজপথ ছাড়বে না।’

শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি। সরকার ফ্যাসিবাদের পথই অনুসরণ করছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করছে। আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে কিংবা আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করলে দেশের জনগণ ও আন্দোলনের কর্মীরা কোনো টালবাহানা মেনে নেবে না বরং সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)