যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় অংশীজন পরামর্শ সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ১১:২১ পিএম
টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় অংশীজন পরামর্শ সভা

পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় কঠিন বর্জ্য ও পয়ঃবর্জ্য কার্যকর ব্যবস্থাপনার তাগিদ দেওয়া হয়েছে। বর্জ্য ফেলে না দিয়ে রিসাইক্লিংয়ের মাধ্যমে প্রক্রিয়াজাত করে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার সাতক্ষীরা শহরের সুন্দরবন ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক অংশীজন পরামর্শ সভায় এসব কথা উঠে আসে।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় এই জেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তার ওপর অপরিকল্পিত বর্জ্য ফেলায় ড্রেন আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং খাল-নদীসহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে। উৎসে বর্জ্য পৃথকীকরণ না করা এবং সেপটিক ট্যাংক খালি করার অভ্যাসের অভাবে এ সংকট আরও ঘনীভূত হচ্ছে।

শিক্ষাবিদ পল্টু বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইদ্রিস আলী, লুইস রানা গাইন, আমিরুল ইসলাম, আহছান আজীম লাভলু, রিয়াজুল ইসলাম, হৃদয় মন্ডলসহ স্থানীয় সিবিও ও যুব সংগঠনের নেতারা।

সভায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সাতক্ষীরা গড়ার লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ, সুশীল সমাজ ও নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)