যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কুলে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৭:৪১ পিএম
স্কুলে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে যশোর সদর উপজেলার হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব যশোর।

এ উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। একটি করে ফলদ গাছ উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ এবং গাছের পরিচর্যার অঙ্গীকার করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোরের সভাপতি মেফতাহুর রহমান খোকন, ক্লাব সেক্রেটারি আরিফুজ্জামান, সাবেক সভাপতি শফিউর রহমান মল্লিক, আজিজুল হক বাবলু, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, সাইফুল্লাহ খালিদ, মো. শওকত ও মেহেদী হাসানসহ ক্লাবের অন্য সদস্যরা।

প্রকল্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান এমএস আরেফিন উজ্জ্বল।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)