যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৮ পিএম
কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

খুলনার কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পর্যায়ে শেয়ারিং, প্রচার ও যাচাই বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানবকল্যাণ ইউনিটের হলরুমে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করে সুইডিশ দূতাবাস।

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মো. নুরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় মূল বিষয় উপস্থাপন করেন সিএনআরএসের কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিন্ময় কুমার মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, স্বাস্থ্য বিভাগের পরিদর্শক এবি ছিদ্দিক, ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, নাজমুছ সাদাত, এস এম শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, মুর্শিদা আক্তার, শাহানারা জামাল, সেলিনা আক্তার লাইলী, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু, সমাজসেবক এস এম মুনছুর রহমান, উন্নয়নকর্মী মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আহা কামাল, সাইফুল গাজী, চঞ্চল মণ্ডল, সাকিলা বেগম, ওবায়দুল্লাহ, সিএনআরএসের তুহিন এবং প্রেরণার নিরাপদ মুণ্ডা প্রমুখ।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)