যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় কমিউনিটি ওয়াটার ব্যাংক হস্তান্তর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৬ পিএম
পাইকগাছায় কমিউনিটি ওয়াটার ব্যাংক হস্তান্তর

খুলনার পাইকগাছায় পানির সংকট মোকাবিলায় ৭০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন কমিউনিটি বেজড রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম (বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা) ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হরিঢালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সিস্টেমের মাধ্যমে ৭০ হাজার লিটার বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এসব সংরক্ষিত পানি আশপাশের ৫৫টি পরিবারের পানির চাহিদা পূরণে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয়ভাবে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ায় সুবিধাভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের পানির সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সংরক্ষিত বৃষ্টির পানি নিরাপদ পানির অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, ইউপি সদস্য শংকর দাশ, আজিজুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)