যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:২২ পিএম
পাইকগাছায় গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার পাইকগাছায় এক হাজার ২০০ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলে রাব্বী।

লতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ চত্বর ও বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করা হবে।

কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে লতা ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এক হাজার ২০০ গাছের চারা রোপণ করা হবে। এসব চারা রোপণের মাধ্যমে ইউনিয়নের পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের বিষয়ে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সচিব জাবেদ ইকবাল, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা পরিচর্যার এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)