যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন, বর্জ্য আলাদা করার আহ্বান

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৪:৩৫ পিএম
প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন, বর্জ্য আলাদা করার আহ্বান

সুন্দরবনের নদী-খাল ও জলাশয়ে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে ঘর থেকেই বর্জ্য ব্যবস্থাপনা শুরু করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। তারা বলেন, ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলার কারণে তা নদী ও জলাশয়ের মাধ্যমে সুন্দরবনে গিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক হুমকি তৈরি করছে। তাই সুন্দরবন রক্ষায় কয়রার প্রতিটি বাড়িতে প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ এবং নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে তা সংগ্রহ ও নিরাপদ অপসারণ নিশ্চিত করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে 'সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন এবং দূষণ হ্রাস' শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর সহযোগিতায় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে 'ইয়ুথ ফর সুন্দরবন, কয়রা'।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল বাকী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান।

এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাংবাদিক রিয়াছাদ আলী, কামাল হোসেন, ফরহাদ হোসেন, রূপান্তরের প্রকল্প কর্মকর্তা অনুপ রায় ও ইয়ুথ সদস্য আমিরুল ইসলামসহ স্থানীয় এনজিও প্রতিনিধিরা কর্মশালায় বক্তব্য রাখেন।

কর্মশালায় বক্তারা বলেন, সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানোর কোনো বিকল্প নেই। বর্জ্য দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ক্ষতিকর পলিথিনের বিকল্প হিসেবে কেনাকাটায় কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের পরিবেশ সুরক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সুন্দরবন রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)