যশোর, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় বসতবাড়ির ওপর ভেঙে পড়লো বিশাল গাছ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : শুক্রবার, ২৯ মে,২০২৬, ১১:০৩ পিএম
লোহাগড়ায় বসতবাড়ির ওপর ভেঙে পড়লো বিশাল গাছ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে একটি বসতঘরের ওপর বিশাল আমগাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৯ মে (শুক্রবার) বিকেলে আকস্মিক ঝড়ো বাতাসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ো বাতাসে রাধানগর গ্রামের বাসিন্দা ইরাজ ফকির ওরফে লুজুর টিনের ঘরের পাশে থাকা একটি বিশাল আমগাছ উপড়ে পড়ে। গাছটি সরাসরি ঘরের ওপর আছড়ে পড়ায় মুহূর্তের মধ্যে ঘরটির বারান্দাসহ একটি বড় অংশ ধুমড়ে-মুচড়ে ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি ঘরের ওপর আছড়ে পড়ায় ভেতরে থাকা ফ্রিজ, খাট ও মূল্যবান আসবাবপত্রসহ (ফার্নিচার) বিপুল পরিমাণ মালামাল চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে পরিবারটি বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। ঘরের ওপর থেকে গাছটি সরানোর জন্য স্থানীয় যুবকেরা দা, করাত ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজে হাত দেন। তারা গাছটি কেটে খণ্ড খণ্ড করে ঘরের ওপর থেকে নামানোর আপ্রাণ চেষ্টা চালান।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এলাকায় গাছ সরানোর কাজে এখনো স্থানীয়রা সহযোগিতা করে যাচ্ছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)