যশোর, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৮:০৩ পিএম
লোহাগড়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিলগ্নে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করেছিলেন।

তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ধরে রাখার জন্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে তিনি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান কচি, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, বিএনপি নেতা মেহেদী বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, বিএনপি নেতা আবু হায়াত সাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাচ্চু মিয়া,

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সিকদার, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমান প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন নড়াইল জেলা ওলামা দলের সভাপতি এইচ এম তায়েবুর রহমান। মোনাজাত শেষে উপস্থিত অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)