যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:২৮ পিএম
নড়াইলে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী

নড়াইলে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং জনপ্রতিনিধিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৯ মে (শুক্রবার) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভ্রাতৃত্ব ভালোবাসা ঈদের বন্ধন, শিবির গড়ে আদর্শের স্পন্দন এই স্লোগানকে সামনে রেখে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মাঝে সৌহার্দ্য এবং আদর্শিক বন্ধন আরও দৃঢ় করতে এ মিলনমেলার আয়োজন করা হয় । 

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল- ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশের ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে তাদের লুটপাটের রাজনীতি জারি রাখতে চায়। মুসলিম অধ্যুষিত এই দেশে তারা সুদের মধ্যে জনগনকে ঠেলে দিচ্ছে। 

অনুষ্ঠানে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক ভিত্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দেশ গঠনে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)