যশোর, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শহীদ রাষ্ট্রপতির শাহাদাৎবার্ষিকী পালন

জিয়াউর রহমানে সততা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৩:২৪ পিএম
জিয়াউর রহমানে সততা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে: প্রতিমন্ত্রী অমিত

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) দিনব্যাপী জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, কুরআন খতম ও দরিদ্রদের মাঝে গণভোজের খাবার বিতরণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, '‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতি, বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও আধুনিকায়নের ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করতে তার সততা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সততা নিয়ে স্বয়ং হাসিনা সরকারও আঙ্গুল তুলে কথা বলতে পারেননি।’

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর শহরের কোল্ডস্টোর মোড়, পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এবং সদর উপজেলার লেবুতলা, হাসিমপুর, উপশহর ও নোয়াপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)