যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ১১:৪৪ এ এম
আপডেট : রবিবার, ৩১ মে,২০২৬, ০২:১৩ পিএম
বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা

ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে কয়েক দিন রাজধানী ঢাকার বায়ুর মানে দৃশ্যমান উন্নতি দেখা গেলেও বৃষ্টিপাত কমে যাওয়ায় আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ১০৭।

এই স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম। একিউআই সূচকের মানদণ্ড অনুযায়ী, বর্তমানে শহরটির বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর আগে টানা বর্ষণ ও ঈদের ছুটির কারণে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশ কমে এসেছিল।

এ দিকে বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় ২৭৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। এ ছাড়া প্রতিবেশি দেশ ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, বাতাসে দূষণের মাত্রা ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। তবে সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এই অবস্থায় সাধারণত শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)