যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৯:৫৩ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ১০:২৯ পিএম
কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নড়াইলের কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কালিয়া উপজেলা প্রশাসন ও সামাজিক বনবাগান কেন্দ্রের আয়োজনে শনিবার (১৩ জুন) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কালিয়া পৌরসভার বাসট্যান্ড এলাকায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে’।

কর্মসূচির আওতায় কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন প্রজাতির মোট ৪১টি করে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)