লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে নলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে মিঠাপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, যুবদল নেতা তরিকুল ইসলাম, জান্নাতুল বিশ্বাস, ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশ নেন।
বক্তরা বলেন, নলদী ইউনিয়নে মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদারসে মাদক বিক্রি করছে মাদক কারবারিরা। তারা মাদক কেনাবেচা বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।