যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্ষণচেষ্টার অভিযোগে কালীগঞ্জে রিকশাচালককে সংঘবদ্ধ পিটুনি

নিজ সন্তানের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ০২:৪৩ পিএম
ধর্ষণচেষ্টার অভিযোগে কালীগঞ্জে রিকশাচালককে সংঘবদ্ধ পিটুনি

ধর্ষণচেষ্টার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে মীর ফারুক নামে এক রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে কালীগঞ্জ শহরের মহিলা কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মীর ফারুক কলেজপাড়ার এক ভাড়াবাড়িতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর থানার গান্না ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ফারুক তার প্রতিবেশির ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। শনিবার সকালে মেয়েটি তার মাকে এ ঘটনা জানায়। এরপর প্রতিবেশিদের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী ফারুককে একযোগে পিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ওই ব্যক্তির বিরুদ্ধে নিজ কন্যাসন্তানের শ্লীলতাহানির অভিযোগও করেছে তার স্ত্রী ও সন্তান।

গণরোষে পিটুনির শিকার ফারুকের স্ত্রী জানান, গতকাল বিকেলে তার স্বামী ছোট মেয়েকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এসময় শ্লীলতাহানির বিষয়ে কাউকে কিছু না বলার প্রতিজ্ঞা করলে তাকে বাড়ি নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফারুককে উদ্ধার ও তাকে হাাসপাতালে ভর্তি করি।’

এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)