দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় জলবায়ু পরিবর্তনের কারণে সমস্যা মোকাবেলায় স্থানীয় কর্মীদের সাথে সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সখীপুর ইউনিয়নের পাপড়াতলা দাসপাড়ায় ২০ নারী ও পাঁচ পুরুষ ঋষি সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) সুমাইয়া পারভীন রিজমা বলেন, প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে বছরে অন্তত একটি করে গাছ রোপণ করবেন। জলাবদ্ধতা, নিরাপদ সুপেয় পানি ও রাস্তার সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌথভাবে আবেদন ও যোগাযোগের উদ্যোগ নেওয়া হবে।